যশোরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত ১৪৬ জন

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুন ২০২৩, ২২:০২

সংগৃহীত ছবি

যশোরে মরণব্যাধি এইচআইভি (হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস) ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জুন) সকালে এইচআইভি প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের মতবিনিময় সভায় এ তথ্য দেন এফপিএবি জেলা কর্মকর্তা আবিদুর রহমান।

জেলা এইডস কমিটির তথ্যমতে, যশোরে ২০০৬ সাল থেকে এইচআইভি পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। ২০০৬-২২ পর্যন্ত ১৪৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোরের এইডস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। কয়েকদিন আগে যশোর এমএম কলেজে তিনজনের শরীরে এইচআইভি ধরা পড়েছে। তারা তিনজন একই সঙ্গে থাকতেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিকের সভাপতিত্ব সভায় মেডিকেল অফিসার (সিএস) ডা. রেহেনেওয়াজ, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস) কনসোর্টিয়াম সাব-ডিআইসি ইনচার্জ মিলন মণ্ডল, এইডস কমিটির ফোকালপার্সন আবিদুর রহমান, এইচআইভি কাউন্সিলার কাম অ্যাডমিনিস্ট্রেশন সুদেব কুমার বিশ্বাস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর