রাবিতে ভর্তি পরীক্ষা: ভর্তিচ্ছু ছাত্রীরা থাকতে পারবেন আবাসিক হলে

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক -ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু ছাত্রীদের জন্য আবাসিক হলের রিডিং রুম, টিভি রুম ও কমন রুমে থাকার ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাশাপাশি এসব রুমে ভর্তিচ্ছু ছাত্রীদের অভিভাবকদেরও থাকার ব্যবস্থা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করে বলেন, হলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ৩ অক্টোবর থেকেই আমরা মেয়েদের হলগুলোতে ভর্তিচ্ছুদের রাখতে শুরু করতে পারবো। ছাত্রীদের যাতে খাবারের জন্য বের না হতে হয়, সেজন্য বাবুর্চিদের সঙ্গে কথা বলছি। সেখানে পরিমিত দামে খাবার ও পরিবেশন করবে।

উল্লেখ্য, আগামী ৪, ৫, ৬ অক্টোবর ৩টি ইউনিটে বিভক্ত প্রায় ১ লাখ ২৮ হাজার ভর্তিচ্ছু দিনে ৩ শিফটে রাবিতে ভর্তি পরীক্ষা দিতে বসবেন। সেসময় প্রতিদিন অন্তত ৪৫ হাজার ভর্তিচ্ছু ও তাদের কারো কারো অভিভাবকও রাজশাহীতে অবস্থান করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর