৪ অক্টোবর খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৭

বরিশাল বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

আবু যায়েদ মিয়া, ববি প্রতিনিধি:

অতিমারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ৪ অক্টোবর খুলতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল আবাসিক হল।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।

তিনি বলেন, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৩৫ তম সভায় হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর বলেন, হলে প্রবেশ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই ১ ডোজ টিকা গ্রহণ সাথে সনদ কার্ডসহ আইডি কার্ড দেখাতে হবে। কোনো অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।

স্বশরীরে ক্লাস শুরুর বিষয়ে প্রক্টর বলেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে স্বশরীরে ক্লাস শুরু হবে।

যারা এখনো টিকা গ্রহণ করেনি তাদের অতিদ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান প্রক্টর।  

এছাড়া ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর