করোনার টিকা নেয়ার আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ

সময় ট্রিবিউন | ২৫ মার্চ ২০২১, ০৮:০৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা নিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, শিক্ষার্থীদের আগামী ৩১ মার্চের মধ্যে টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে হবে।

এতে বলা হয়, করোনা টিকা নিতে জরুরি ভিত্তিতে তালিকা করতে ৩১ মার্চের মধ্যে ঢাবির সব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির যেসব শিক্ষার্থী ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের দেওয়া ইমেইল আইডি পেয়েছে তারা ওই অ্যাকাউন্টে লগইন করেও করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যেসব শিক্ষার্থী এখনো বিশ্ববিদ্যালয়ের ইমেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য ওয়েব পোর্টালে গিয়ে দিতে হবে। পরে শিক্ষার্থীদের দেওয়া তথ্য তাদের নিজ বিভাগ বা ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে।

প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট সংগ্রহের জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ইমেইল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর