পবিপ্রবি খুলছে ৩০ সেপ্টেম্বর

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৩

ফাইল ছবি

দীর্ঘ বন্ধের পর আগামী ৩০ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৮তম রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় খোলার পর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম চালু হবে এবং ছাত্রছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়া হবে।

রিজেন্ট বোর্ডের সচিবের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম বলেন, সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম ও ছাত্রছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়া হবে। প্রথমে ৩০ সেপ্টেম্বর সপ্তম সেমিস্টার ও স্নাতকোত্তর এবং ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ও পঞ্চম সেমিস্টারের কার্যক্রম শুরু হবে।

সভায় শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব পেয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, প্রথম ডোজ টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা সাপেক্ষে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ও আবাসিক হলে যেতে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর