আজ খুলছে ঢাবির গ্রন্থাগার, সীমিত পরিসরে চলবে পরিবহন

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দরজা খুলছে আজ রোববার। খুলে দেওয়া হচ্ছে বিজ্ঞান গ্রন্থাগারও। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শর্তসাপেক্ষে সীমিত পরিসরে পরিবহনও চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২৬ সেপ্টেম্বর কেবল স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিববহন ব্যবস্থা সীমিত আকারে খুলে দেওয়ার কথা আগে থেকেই ছিলো।

তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে পাঁচদিন— রবি থেকে বৃহস্পতিবার খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো। এছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ জন এবং বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, ন্যূনতম একডোজ টিকা গ্রহণের প্রমাণ এবং বৈধ পরিচয়পত্র প্রদর্শনপূর্বক কেবল অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরা গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ জন ও বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগ ও ইন্সটিটিউট পর্যায়ে গ্রন্থাগার/সেমিনারগুলোও আজ থেকে ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।

পরিবহন অফিসের ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, লাইব্রেরিতে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গ্রন্থাগারে যাতায়াতের জন্য প্রতি রুটে একটি বাস আপ ট্রিপে এবং অন্য একটি বাস ডাউন ট্রিপে থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর