ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কর্মসূচিতে হামলা, ইবিতে প্রতিবাদ

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৫

ছবি : সময় ট্রিবিউন

কেন্দ্রীয় কর্মসূচিতে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রবিবার বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। একইসাথে তারা ৫ দফা দাবি পেশ করেন।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা, শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা, শিক্ষার্থীদের কমপক্ষে ৫০ শতাংশ বেতন/ফি মওকুফ করা, সকল শিক্ষার্থীর জন্য চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধি ও ১৭ সেপ্টেম্বরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিক্ষা দিবস ঘোষণা করা।

সমাবেশে ইবি ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, ‘বাংলাদেশ ছাত্র মৈত্রী ৫ দফা দাবি নিয়ে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (রবিবার) সচিবালয় ঘেরাও করেছিল। সেই কর্মসূচি চলাকালীন ছাত্র মৈত্রীর মিছিল সচিবালয়ে এগিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিলে বাঁধা দেয় ও ন্যাক্কারজনক হামলা চালায়। আমাদের একজন সহযোদ্ধার মাথায় পুলিশ রাইফেল দিয়ে আঘাত করেছে। তার অবস্থা এখন খুবই খারাপ। একইসাথে ৫ জন গুরুতর ও অন্তত ১০ জন আহত হয়েছে। রাষ্ট্রের নিয়ন্ত্রণে এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মোর্শেদ। এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, কার্যকরী সদস্য পবিত্র রায়, রতন, অনিক, রাজ্জঠশ প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর