শ্রেণিকক্ষে ময়লা: অধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

করোনা মহামারির কারণে দীর্ঘ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আগে থেকেই সংশ্লিষ্টদের সংস্কার কাজ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তার পরও স্কুল খোলার শুরুর দিনেই খোদ রাজধানীর একটি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ময়লা পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও এক শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, আজ রোববার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল ও কলেজে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন ওই কর্মকর্তা।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন আজ রোববার, ১২ সেপ্টেম্বর, সকাল ১০টা আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে ময়লা দেখতে পান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি উল্লিখিত দুই জনকে বরখাস্তের নির্দেশ দেন।

করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ সময় বলেন, কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা এখানে এসেছি আগে জানিয়েই। তবে আমরা জানিয়ে না জানিয়ে প্রায়ই বিভিন্ন জায়গায় যাব। তখন কোথাও কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। সেটা হোক শিক্ষক, কর্মকর্তা বা আমার অধিদপ্তরের কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর