আল আমিনের অকাল মৃত্যুতে জবিতে দোয়া ও মিলাদ মাহফিল

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪২

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন লেবু এর মৃত্যুতে বাংলা বিভাগের পক্ষ হতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার রুহের মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে লেবুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত সকলেই লেবুর জন্য দুহাত তুলে দোয়া করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে তার পরিবারের শোক কাটিয়ে উঠার জন্যও সবাই দোয়া করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী আল আমিন লেবু গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে মিরপুর ১০ নাম্বারের মেসবাড়িতে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী আজমল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি ভীষণ জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। পরে লাশ তাঁর গ্রামের বাড়ি বগুড়ার নান্দাইল উপজেলায় দাফন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর