গুগলে চাকরির সুযোগ পেয়েছে ঢাবি শিক্ষার্থী সাফায়েত

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪

ছবি : ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সাফায়েত উল্যাহ। তিনি চাকরির সুযোগ পেয়েছেন গুগলের তাইওয়ান অফিসে ‘গুগল পিক্সেল টিমে’ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি 'সময় ট্রিবিউন' কে নিশ্চিত করেছেন তিনি।

ফেনীর ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পড়াশোনা শেষ করে বর্তমানে ইনোসিস সল্যুশনস নামে ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করছেন। ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া ইউনিয়নের নাছির গ্রামে সাফায়েতের জন্মস্থান।

কখন বিষয়টি গুগল নিশ্চিত করেছে এবং কবে নাগাদ নিয়োগ হবে জানতে চাইলে তিনি বলেন, ৩ সেপ্টেম্বর গুগল থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিসেম্বরের শেষ দিকে গুগলে যোগ দেওয়ার কথা হয়েছে। তবে বিষয়টি ভিসা পাওয়ার উপর ভিত্তি করে হচ্ছে।

সাফায়েত বলেন, আমার জীবনের স্বপ্নের একটি প্রতিষ্ঠান ছিল গুগল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা করা প্রায় সবাই এমন স্বপ্ন দেখে। সেখানে আমি যেতে পেরেছি এটা আমার জন্য ও আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। সব মিলিয়ে অনেক ভালো লাগছে।

অনুভুতি প্রকাশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী বলেন, এত বড় একটা জায়গায় কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। চেষ্টা থাকবে ওখানেও ভালো কিছু করার। যাতে দেশের যেন সুনাম হয়।

সাফায়েতের গুগলে সুযোগ পাওয়ার বিষয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারেক বলেন, আমাদের শিক্ষার্থীরা নিয়মিতই বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে দেশের ও আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। আমরা প্রতিবছরই এমন সুসংবাদ পাই। সামনের দিনেও শিক্ষার্থীদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আগস্টের প্রথম সপ্তাহে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আরেক শিক্ষার্থী সাদমান সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর