জবিতে বিজ্ঞান ও প্রকৌশলে গণিতের প্রয়োগ বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের উদ্যোগে "Applications of Mathematics in Science and Engineering" শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ৩ টায় অনলাইন প্লাটফর্ম জুম মিটিং এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরাবান তোহুরা। তার গবেষণার বিষয়বস্তু ছিল স্কিউড ক্যাভিটিতে নন-নিউটোনিয়ান ফ্লুইডের ফ্লো ও হিট ট্রান্সফারের প্রভাব।

উক্ত ওয়েবিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম। চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের ওয়েবিনার আয়োজনের মধ্য দিয়ে বিভাগের শিক্ষকবৃন্দের গবেষণা ফলাফল এবং অনার্স প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত বিভিন্ন কোর্সের বিষয় বস্তুগুলোর বাস্তব জীবনে প্রয়োগ সম্পর্কে সকলে অবহিত ও উচ্চতর গবেষণায় অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, তার সময়কালে এ ধরনের সেমিনার আয়োজনে ভবিষ্যতে সব ধরনের প্রয়োজনীয় সহযোগীতা দিয়ে যাবেন।

অনুষ্ঠানের সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ওয়েবিনার কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ সরোয়ার আলম। তিনি বলেন, বিজ্ঞান ও প্রকৌশলের প্রসারে গণিতই মূল উপকরণ। গবেষণাকে উৎসাহিত করার অংশ হিসেবে আজকের এই ওয়েবিনারের আয়োজন এবং ভবিষ্যতেও এ ধরনের সেমিনার অব্যাহত থাকবে।

ওয়েবিনারটি উপস্থাপনা করেন সহযোগী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ। ওয়েবিনারে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এছাড়াও দেশী ও বিদেশী কয়েকজন গবেষক ওয়েবিনারটিতে যুক্ত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর