ইবিতে সশরীরে পরীক্ষা, ১ বছরের হল-পরিবহন ফি মওকুফ

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৮

ছবি : সময় ট্রিবিউন

সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর যেকোন বিভাগ চাইলেই সশরীরে পরীক্ষা নিতে পারবে। তবে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। এদিকে শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা গ্রহণের ব্যাপারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের যেসকল বিভাগ প্রস্তুত আছে, তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেবে। বিভাগগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। একদিনে এক বর্ষের বেশি পরীক্ষা নিতে পারবে না। কোনো বিভাগ চাইলে অনলাইনেও পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা চলাকালীন আবাসিক হলসমূহ সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে।

ফি মওকুফের বিষয়ে প্রো-ভিসি জানান, শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এই সময়ের ফি শিক্ষার্থীদের প্রদান করতে হবে না। কোনো শিক্ষার্থী হল ও পরিবহন ফি প্রদান করে থাকলে তা অবশ্যই ফেরত পাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর