ইয়াবা-হিরোইনসহ আটক ইবি ছাত্র, কারাগারে প্রেরণ

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯

ছবি : সংগৃহীত

৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইনসহ সুমন আহমেদ নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রকে আটক করেছে কুষ্টিয়া র‍্যাব। তিনি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। র‍্যাব সুমনকে তার নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগর থেকে আটক করে। আটকের পর র‍্যাবের বাদী হয়ে করা মামলায় সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া র‍্যাব ও কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ ক্যাম্পাসলাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন কুষ্টিয়ার খাজানগর সুবর্ণা অটো রাইস মিল মালিক মোহাম্মদ জিন্নাহ আলীর ছেলে। গত ৩১ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব তার বাড়িতে অভিযান চালায়। এরপর তার বাড়ি থেকে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইন জব্দ করে র‍্যাব।

আটকের পরের দিন গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) কুষ্টিয়া র‍্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে সুমনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

র‍্যাব কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, ‘গত ৩১ আগস্ট অভিযান চালিয়ে সুমনের বাড়িতে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হিরোইন পেয়েছি। আমাদের কাছে তথ্য ছিল সুমনের কাছে ফেন্সিডিলও আছে। তবে তার বাড়িতে ফেন্সিডিল পাইনি। আমরা আটকের পরেরদিনই (১ সেপ্টেম্বর) তাকে থানায় সোপর্দ করেছি।’

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘র‍্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে। আসামীকেও আমাদের হাতে সোপর্দ করেছে। মামলা দায়েরের দিনই (১ সেপ্টেম্বর) আসামীকে আমরা কোর্টে পাঠিয়েছি। আসামী এখন কারাগারে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর