ববির প্রক্টর হলেন খোরশেদ আলম, ছাত্র উপদেষ্টা তারেক মাহমুদ

ববি প্রতিনিধি | ২০ আগষ্ট ২০২১, ০৩:২৫

প্রক্টর খোরশেদ আলম ও ছাত্র উপদেষ্টা তারেক মাহমুদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( দায়িত্ব প্রাপ্ত) প্রফেসর ড.মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয় সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি একাধিক দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে বিধি মোতাবেক একটি ভাতা ও সুবিধাদি পাবেন। এ আদেশ যোগ দানের তারিখ থেকে কার্যকর হবে এবং উক্ত তারিখ পরবর্তী দায়িত্বরত ব্যক্তির ( যদি থাকে) দায়িত্বের অবসান ঘটবে।

নবনিযুক্ত প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, 'ক্যাম্পাসে পড়া-লেখার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে মাননীয় উপাচার্য আমাকে প্রক্টরের দায়িত্ব দিয়েছেন তা আইন সম্মতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সহযোগিতা নিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করবো । '



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর