ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের দায়িত্বে মাহফুজ - শুভ

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ২৩:০৯

সভাপতি ও সাধারণ সম্পাদক

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন' এর ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি মনোনিত করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শুভ শর্মাকে।

রোববার (৮ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা আজাদ, সাংগঠনিক সম্পাদক ইফতিকার মাহমুদ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক খন্দকার নেওয়াজ মোহাম্মদ শারাফত, প্রচার সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া, কোষাধ্যক্ষ তামান্না বিনতে ফারুক, যুগ্ম কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা (প্লাবন), দপ্তর সম্পাদক আনিকা ইসলাম বিন্তি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আপন সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তামান্না ইসরাত মীম।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহিন খন্দকার, নওশিন বিনতে আজিজ, তাবাসসুম নাম্নী।

সংগঠনটির উপদেষ্টা মনোনিত করা হয়েছে যথাক্রমে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, বণ্যপ্রাণী গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ মুনির হোসেন তালুকদার, পাখি গবেষক ও প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. কামরুল হাসান, দর্শন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো শওকত হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, আকিজ ওয়াইল্ডলাইফ ফার্ম লিঃ এর ইনচার্জ আদনান আজাদ আসিফ, বেঙ্গল ডিসকভারের বন্যপ্রাণী সাংবাদিক আমিনুল ইসলাম মিঠু ওবাংলানিউজ২৪.কমের সিনিয়র করেসপনডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনকে।

ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার দুই বছরে সংগঠনটি নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। সারাদেশে শত শত স্বেচ্ছাসেবী গড়ে তুলতে পেরেছে এবং তাদের মাধ্যমে কয়েক হাজার বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করতে পেরেছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর