টিকা পেতে জবি শিক্ষার্থীদের এনআইডি করার আহ্বান

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ১৪ জুলাই ২০২১, ০০:৩১

ছবি : সময় ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের করোনার টিকা প্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল প্রতিবেদককে এসব তথ্য জানান।

প্রক্টর বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেই লক্ষ্যে https://services.nidw.gov.bd/new_voter ওয়েব লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফরমটি (ফরম-২) পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে।

তিনি আরো বলেন, পিডিএফ ফরমটি প্রিন্ট করার পর প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি বা ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদনপত্র উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিলে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির পর নিয়মিত শিক্ষার্থীরা টিকার জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে তাদের টিকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর