হাবিপ্রবির স্থগিত পরীক্ষা শুরু ৪ঠা আগষ্ট

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ০২:৩২

ছবি : সময় ট্রিবিউন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থগিত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৫৭তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

দুপুর আড়াইটায় শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানগণ।

মিটিংয়ের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, 'আজকের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে স্থগিত পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী আগস্ট মাসের ৪ তারিখ থেকেই স্ব স্ব অনুষদ তাদের স্থগিত পরীক্ষাগুলো নিতে পারবে। সেক্ষেত্রে আমরা খুব দ্রুতই অনলাইন পরীক্ষার একটি নীতিমালা প্রকাশ করবো। সে আলোকেই পরীক্ষাগুলো নেওয়া হবে'।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হবার পর গত মাসের ২১ জুন হাবিপ্রবির সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর চলতি মাসের ৪ঠা জুলাই এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনদের এক সপ্তাহের মাঝে অনলাইন পরীক্ষার খসড়া নীতিমালা দিতে অনুরোধ করে উপাচার্য। এরপর ৭ জুলাই অনুষদীয় ডিনদের সমন্বয়ে গঠিত অনলাইন পরীক্ষা সংক্রান্ত উপকমিটি একটি খসড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেয়। সেই খসড়ার আলোকেই আজ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অনলাইন পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর