ডেঙ্গু কেড়ে নিল জবি শিক্ষিকার প্রাণ

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ১৯:০৩

ছবি : ইন্টারনেট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ ১৬ দিন করোনা, ডেঙ্গু জ্বর এবং ব্রেইন স্ট্রোক করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

বুধবার ভোরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

জানা যায়, তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত দুইদিন আগে ব্রেইন স্ট্রোক করেন। তারপর চিকিৎসকরা তাকে পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখেন।

তার মৃত্যু খবরের সত্যতা নিশ্চিত করে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ ফেসবুক স্ট্যটাসে লিখেন, ‘আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় বাবলি। কিছুতেই তাকে আমরা ফেরাতে পারলাম না। মহান আল্লাহ বাবলিকে জান্নাতুল ফেরদৌস দান করুন’।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশে করে পোস্ট দিয়েছেন অনেকেই।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি। এরমধ্যে করোনা, কিডনি সমস্যা ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি।

উল্লেখ্য, সাঈদা নাসরিনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া এই শিক্ষিকা ৩২ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে হয়েছেন প্রথম। তার লিখা বেশ কিছু বই রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর