খুবির ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ০১:২৪

ছবি : ইন্টারনেট

খুলনা বিশ্ববিদ্যালয়ের জিনোমিক্স ল্যাবে স্থাপিত আর-টি পিসিআর মেশিনে বৃহস্পতিবার ১ জুলাই থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিট থেকে প্রেরণকৃত নমুনা এই ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন এখানে ৯০ টির বেশি নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছেন খুবি কর্তৃপক্ষ।

খুবি’র সূত্র জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস খুলনা মেডিকেল কলেজ থেকে আগত প্রতিনিধিদের ল্যাবে স্বাগত জানান।

এ সময় সেখানে মেডিকেল কলেজের পক্ষ থেকে করোনার নমুনা পরীক্ষার সংক্রান্ত একটি পত্র, নমুনা ও কীট হস্তান্তর করা হয়। পরে বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাস ও যুগ্ম পরিচালক ফোকাল পয়েন্ট প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম ল্যাবের সায়েন্টিফিক অফিসার ও টেকনিশিয়ানদের নমুনা বুঝিয়ে দেন।

এরপরই সেখানে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিনিধিদের উপস্থিতিতে উভয় প্রতিষ্ঠানের ৮ জন টেকনিশিয়ান প্রথমদিন যৌথভাবে নমুনা পরীক্ষা শুরু করেন। নমুনা পরীক্ষার রিপোর্ট কেন্দ্রীয় সফটওয়্যারে পাঠানো হবে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আর-টি পিসিআর মেশিনে করোনার নমুনা পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, করোনা মহামারির এই ক্রান্তিলগ্নে খুলনা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির পাশে দাঁড়াতে পেরে গর্বিত।

তিনি ল্যাব চালুর ব্যাপারে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই করোনা পরীক্ষার জন্য ল্যাবের অসমাপ্ত কাজ সম্পন্নের নির্দেশনা দেন এবং তারই প্রচেষ্টার ফলশ্রুতিতে পাঁচ সপ্তাহের মধ্যেই আর-টি পিসিআর মেশিন চালুসহ করোনার নমুনা পরীক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গত মাসে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের প্রতিনিধিরা দু’বার এই ল্যাব পরিদর্শন করেন। তাদের পরামর্শগুলো আমলে নিয়ে ইতোমধ্যে তা বাস্তবায়ন করে করোনার নমুনা পরীক্ষার সম্পূর্ণ উপযোগী করা হয়েছে

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর