বশেমুরবিপ্রবিতে ৫১ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট পাস

সময় ট্রিবিউন | ৩০ জুন ২০২১, ২৩:৪৮

ফাইল ছবি

২০২১-২২ অর্থ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ৫১ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২০২০-২১ অর্থ বছরের বাজেটের বরাদ্দের তুলনায় দেড় কোটি টাকা কম।

এর আগে ২০২০-২১ অর্থ বছরে বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিলো ৫৩ কোটি ১০ লক্ষ টাকা। তবে চলতি অর্থবছরের বাজেটে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদানকৃত অনুদানের (বিমক অনুদান) পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা বেড়েছে। চলতি অর্থ বছরে বিমক অনুদানের পরিমাণ ৩১ কোটি ৬০ লক্ষ টাকা যা পূর্বের অর্থ বছরে ছিলো ৩১ কোটি ৩৫ লক্ষ টাকা।

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় এবং প্রারম্ভিক স্থিতি প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা কমেছে। ২০২০-২১অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও প্রারম্ভিক স্থিতি ছিলে ছিলো ২২ কোটি ৭৫ লক্ষ টাকা যা চলতি বছরে হয়েছে ২০ কোটি টাকা।

বাজেটে পূর্বের অর্থ বছরের তুলনায় বেতন ও ভাতাদি বাবদ সহায়তা এবং গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পণ্য ও সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান হ্রাস পেয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর