কুবির সব পরীক্ষা স্থগিত

সময় ট্রিবিউন | ২৬ জুন ২০২১, ০২:৪০

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বর্ষের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুন) বিকালে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

তিনি বলেন, পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ট্রেজারার স্যারের তত্ত্বাবধানে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাস যাবে। ”

বৃহস্পতিবার রাতে পরীক্ষা কমিটির এক মিটিং এ সশরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করার সুপারিশ করা হয়।

দেশে করোনা মহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গেলো বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়। এরপর একই বছরের ২০ ডিসেম্বর হতে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 

পরে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর