অনির্দিষ্টকালের জন্য হাবিপ্রবিতে পরীক্ষা স্থগিত

সময় ট্রিবিউন | ২২ জুন ২০২১, ০১:৫৮

ফাইল ছবি

দিনাজপুর সদর উপজেলা কঠোর লকডাউন এবং করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল 'রেগুলার সেমিস্টার' পরীক্ষা স্থগিত করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবির) প্রশাসন

সোমবার (২১ জুন) দুপুর ১ টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলায় ভয়াবহ করোনা সংক্রমন বৃদ্ধি ও লকডাউনজনিত কারনে সকল অনুষদের পূর্ব ঘোষিত পরীক্ষাসমূহ আগামী ২৩/০৬/২০২১ তারিখ হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। দিনাজপুর জেলার করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং লকডাউন তুলে নিলে পরবর্তীতে উক্ত পরীক্ষাসমূহের তারিখ যথা সময়ে জানানো হবে'।

তবে রেগুলার পরীক্ষা না হলেও সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র শর্ট সেমিস্টার (বিশেষ পুন:পরীক্ষা) স্ব-স্ব অনুষদের ডীনদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক।

উল্লেখ্য, এর আগে লকডাউনের কারণে গত ১৪ জুন এক বিজ্ঞপ্তিতে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেছিলো হাবিপ্রবি প্রশাসন। এবার তা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাড়ানো হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর