যবিপ্রবির পরিবহন প্রশাসক হলেন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ২২:৩৮

অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। আজ সোমবার যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম যবিপ্রবির পিইএসএস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি যবিপ্রবির নির্মাণাধীন মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট মর্যাদায় প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বও পালন করেন। অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম বৃত্তি নিয়ে ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে এমপিএড এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়াও ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালার নেতাজী সুভাষ ন্যাশনাল ইনস্টিউট অব স্পোর্টস থেকে অ্যাথলেটিকস উপর ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অর্জনকারী অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুরের কৃতি সন্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর