অনলাইনে পরীক্ষা নিবে জাবি

সময় ট্রিবিউন | ২৯ মে ২০২১, ০১:১৬

ফাইল ছবি

সেশন জট কমানোর লক্ষ্যে অনলাইনে একাডেমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জরুরি অবস্থার কথা মাথায় রেখে ভবিষ্যতে একাডেমিক ক্যালেন্ডার চালু রাখার লক্ষ্যে জরুরি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী ৩১ মে সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিলে অনলাইনে পরীক্ষার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা তিনটি ধাপে নেওয়া হবে। এর মধ্যে অ্যাসাইনমেন্ট, ওপেন বুক এক্সাম এবং ভাইভা। অ্যাসাইনমেন্টে ১০ নম্বর, ওপেন বুক এক্সামে ১০ নম্বর এবং ভাইভাতে ৩০ নম্বর রাখা হয়েছে। এই ৫০ নম্বরকে আবার ৭০ নম্বরে রূপান্তর করা হবে। পাশাপাশি ক্লাস অনুশীলন পরীক্ষার ২০ নম্বর এবং ক্লাসে উপস্থিতির ১০ নম্বর; এই ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

অনলাইন পরীক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, 'আমরা শুধু করোনাকালীন না, বরং সরকার ঘোষিত যেকোনো দুর্যোগকালের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা ব্যাপক আলোচনার মাধ্যমে উক্ত সিদ্ধান্তে পৌঁছেছি। যা আগামী ৩১ তারিখ সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর