শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন আগামীকাল

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ২৪ মে ২০২১, ০৫:৩৯

ছবিঃ সংগৃহীত

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আবাসিক হল ও ক্যাম্পাস অবিলম্বে খুলে দিয়ে স্থগিত পরীক্ষা গুলো নেয়ার দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আগামীকাল সোমবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখ ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরো বেশ কিছু দাবি নিয়ে তাঁরা এ মানববন্ধনে অংশ নেবেন বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী এমএফএইচ পাইরোজ বলেন, দীর্ঘ এক বছরেরও বেশী সময় ধরে সবকিছু স্বাভাবিক থাকলেও শুধুমাত্র শিক্ষা-প্রতিষ্ঠান গুলোই বন্ধ আছে। এতে করে আমাদের চলমান শিক্ষার ক্ষতি হওয়ার পাশাপাশি মানসিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। এখন স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল সমূহ খুলে

দিয়ে ক্লাস পরীক্ষা নেওয়া উচিত। এ আন্দোলন আমাদের ক্লাস-পরীক্ষা যত দ্রুত সম্ভব চালুর করার আন্দোলন। তিনি আরও জানান, আশাকরি যারা ক্যাম্পাসের আশে পাশে আছে সবাই আমাদের সাথে থেকে আন্দোলনকে আরো বেগবান করবে। আর আমাদের এটাও মাথায় রাখতে হবে কেও যেনো আমাদের স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ক্লাস-পরীক্ষা চালুর আন্দোলনকে যেনো অন্যদিকে মোড় দিতে না পারে। আমি মনে করি মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে হতাশ করবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর