চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২৩, ১১:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ২ মার্চ। ১০ মার্চের মধ্যে এ পরীক্ষা শেষ হবে। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে।

রবিবার (১০ ডিসেম্বর) রাতে ডিনস কমিটির এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য শিরীণ আখতার এ সভার সভাপতিত্ব করেন। সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ।

সিরাজ উদ দৌল্লাহ বলেন, সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক সভায় পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে কি না সেটি নিশ্চিত করা হবে। এ ছাড়া আবেদন যোগ্যতা, পরীক্ষার মান বণ্টন, আবেদন ফি পরবর্তী সভাগুলোতে চূড়ান্ত করা হবে। তবে গত বছরের চেয়ে এ বছর খুব একটা পরিবর্তন হবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর