ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে আজাদ-জামিউল

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০৪:৩৩

রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২১-২২ রোটাবর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার ২০২১-২২ রোটাবর্ষের প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্লাবের নিয়ম অনুযায়ী আগামী ১ জুলাই রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে তারা দায়িত্বপ্রাপ্ত হবেন। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ক্লাবের সাবেক সভাপতি ইমরান নাজির, সাবেক সহ-সভাপতি শারমিন আক্তার এবং পর্যবেক্ষক হিসেবে ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, রোটার‌্যাক্ট ক্লাব স্বেচ্ছাসেবীমূলক আন্তর্জাতিক সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের যুব শাখা। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে বিশ্বের সকল মানুষের মাঝে উন্নতর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে ১৯৬৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর