হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে

 "নো ইউর গ্লোবাল চ্যালেঞ্জ- আনলিমিটেড" শীর্ষক সেশন অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি | ১১ নভেম্বর ২০২৩, ০৮:৪২

 "নো ইউর গ্লোবাল চ্যালেঞ্জ- আনলিমিটেড" শীর্ষক সেশন অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক প্রতিযোগিতার অন ক্যাম্পাস সংস্থা হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে "নো ইউর গ্লোবাল চ্যালেঞ্জ- আনলিমিটেড" শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই সেশনটি অনুষ্ঠিত হয়।
 
সেশিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা আমান সুলাইমান (মোহাম্মদ আমান উল্লাহ) ও কুমিল্লা জেলার ইংলিশ অলিম্পিয়াডের সমন্বয়ক হাসান তারিক। এছাড়া উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯০ জন শিক্ষার্থী।
 
সেশনে লিডারশীপ সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করেন প্রধান আলোচক আমান সুলাইমান। এছাড়া তিনি ইমোশনাল ইন্টিলিজেন্স সম্পর্কে আলোচনা করেন।
 
সেশন সম্পর্কে হাল্ট প্রাইজের কুবির ক্যাম্পাস ডিরেক্টর সুমাইয়া কবির বলেন, 'আজকের এই সেশন আয়োজন করা হয়েছে মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন হাল্ট প্রাইজের এই বছরের যে চ্যালেঞ্জ সেটি সম্পর্কে জানতে পারে। পাশাপাশি আমাদের বক্তা লিডারশীপ, ইমোশনাল ইন্টিলিজেন্স সম্পর্কে আলোচনা করেছেন, যা আশা করি সেমিনারে উপস্থিত সকলের জন্য ফলপ্রসূ হবে।'


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর