এবার এমপিওভুক্ত হলো দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

সময় ট্রিবিউন | ১৭ অক্টোবর ২০২৩, ১৭:১৮

এবার এমপিওভুক্ত হলো দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বিশেষ বিবেচনায় দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকারি অর্ডার (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বুধবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলামের সই করা পৃথক পাঁচটি অর্ডারে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

প্রতিষ্ঠানের পর জনবল এমপিওভুক্ত করতে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। তবে, কোনো প্রতিষ্ঠানের দেওয়া তথ্য পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে তাদের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্যের সঠিকতা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিওভুক্তির আদেশ কার্যকর করা হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ডিগ্রি পর্যায়ে সাতটি, উচ্চ মাধ্যমিকে ৩৪টি, মাধ্যমিকে ১৫টি, নিম্ন মাধ্যমিক ৩৫টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে সোমবার (১৬ অক্টোবর) অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আজই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সরকারি অর্ডার (জিও) জারি করা হলো।

যেসব শর্তে এমপিওভুক্ত করা হলো

শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। তবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন বিধিবিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।

নিবন্ধন প্রথা চালু হওয়ার পূর্বে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তির সুযোগ পাবেন। কিন্তু, পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে, সে সব প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে এবং পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন সাপেক্ষে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

যেসব তথ্যাদির আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, সেসব তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রদানকৃত তথ্যের সঠিকতা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিওভুক্তির আদেশ কার্যকর করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর