কিগালিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে সম্মেলনে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ জুলাই ২০২৩, ০২:০৪

সংগৃহীত ছবি

আগামী ১৭ জুলাই তিন দিনব্যাপী উইমেন ডেলিভার-২০২৩ কনফারেন্স বসছে আফ্রিকার সবচেয়ে পরিচ্ছন্ন শহরখ্যাত রুয়ান্ডার রাজধানী কিগালিতে।

ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে যোগ দেবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বাংলাদেশে নারীদের অর্জন তুলে ধরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, আগামী ১৭-২০ জুলাই কিগালিতে উইমেন ডেলিভার কনফারেন্স হবে। রুয়ান্ডার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আবার দেশটির জেন্ডার অ্যান্ড প্রটেকশন মিনিস্টার বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। প্রধানমন্ত্রী না যাওয়ার কারণে শিক্ষামন্ত্রী সরকারপ্রধানের প্রতিনিধি হয়ে সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ এ কর্মকর্তা বলেন, সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে ৪০ থেকে ৫০ জনের মতো মন্ত্রী থাকবেন। আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছয় হাজার প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে মূলত নারী ইস্যুতে কথা হবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার ও কর্ম সুযোগ নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, সম্মেলনের বিভিন্ন সেশনগুলোতে যোগ দেবেন দীপু মনি। বিশেষত, শিক্ষামন্ত্রী ক্লাইমেট একশনে নারীদের অংশ নিয়ে একটি সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর