চবির বি ইউনিটে প্রায় ৩০ হাজার পরীক্ষার্থীই ফেল  

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মে ২০২৩, ২৩:০৩

সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ২৯ হাজার ৮৩৫ শিক্ষার্থী। মোট পরীক্ষা দিয়েছিলেন ৪২ হাজার ১৯০ জন। মোট অকৃতকার্যের হার ৭১ শতাংশ।
 
আজ মঙ্গলবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করা হয়।
 
এসব তথ্য নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক। তিনি জানান, আজ দুপুরে ফলাফল প্রকাশ করেছি। ৪২ হাজার ১৯০টি ওএমআর শিট প্রসেস করেছি। পরীক্ষায় পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। মোট পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন। পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ১০২ দশমিক ২৫।
 
চবির ‘বি’ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। এসএসসি-এইচএসসিতে জিপিএর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর