ঢাবি ভর্তি পরীক্ষায় আসন ৫,৯৬৫, প্রতিদ্বন্দ্বী প্রায় তিনলাখ

ঢাবি প্রতিনিধি  | ২১ মার্চ ২০২৩, ০১:২৪

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা পড়েছে দুই লাখ ৮৩ হাজারের বেশি ভর্তিচ্ছু। তবে রাত ১২টা পর্যন্ত আবেদন তিন লাখের কাছাকাছি চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

আজ সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের 'আন্ডারগ্রাজুয়েট প্রগ্রাম'এ আবেদন প্রক্রিয়া শেষ হতে চলল। রাত ১২ টা পর্যন্ত ভর্তিচ্ছুরা এতে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। এতে আজ দুপুর পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৫৪টি। মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসন প্রতি লড়াই হতে পারে প্রায় ৪০ জনের।

বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপলীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ১২৬টি। আসন প্রতি লড়াই হবে ৬৬ জনের বেশি। বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ৩৯ হাজার আটজন। আসন প্রতি প্রার্থী প্রায় ৩৮ জন।

এ ছাড়া চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ৪৫৩টি আবেদন পড়েছে। আসন প্রতি লড়াই হবে প্রায় ৫০ জনের। রাত ১২টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকলেও আবেদনের সংখ্যা আর খুব বেশি হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। গত বছর পাঁচটি ইউনিটে মোট দুই লাখ ৯০ হাজার ৩৪১ জন আবেদন করেন।

বিশ্ববিদ্য়ালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মো. শরিফুল ইসলাম বেলা ১২টায় ২ লাখ ৮৩ হাজার ৪৪১টি এ পর্যন্ত আবেদন পড়েছে বলে নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সে হিসেবে আবেদন সংখ্যা ২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর