চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

সময় ট্রিবিউন ডেস্ক | ৮ মার্চ ২০২৩, ০৪:২৭

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। এতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৭ মার্চ) ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনুষ্ঠিত এ সভায় সাত অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন। 

এছাড়া সভায় ভর্তি পরীক্ষার আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে। ফি গতবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিষয়ের সিদ্ধান্ত আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে।

অধ্যাপক ড. মো. নাসিম হাসান বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। এতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। অন্যান্য বিষয় অফিসিয়ালি জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এক সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো, এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর