ঢাবি মার্কেটিং অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি | ৬ মার্চ ২০২৩, ০৬:২৬

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ) ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ফারুক আহমে্মদ তালুকদার নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (৫ মার্চ) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

গত শুক্রবার (৩ মার্চ) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে অনুষ্ঠিত সংগঠনের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত হয়।  

কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে সালাহ উদ্দীন আহমেদ, কেএম শামসুল আলম, মো. শাহাজাহান, অধ্যাপক এবিএম শহীদুল ইসলাম, মমতাজ আহসান বকুল, অধ্যাপক ড. মিজানুর রহমান ও সুজীত রায় নন্দী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ শিমুল ও ড. নেয়ামুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে-শামসুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মফিজ লিটন, আন্তর্জাতিক সম্পাদক পদে অধ্যাপক ড. সিরাজুল হক নির্বাচিত হন।

অনুষ্ঠিত সভায় সমিতির সাধারণ সম্পাদক এম ফারুক আহম্মেদ তালুকদার তার বক্তব্যে ২০২১-২০২৩ সেশনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড বিস্তারিত তুলে ধরেন।  
 
মার্কেটিং অ্যালমনাই অ্যাসোসিয়েশন কর্তৃক বিগত সেশনে জাতীয় দিবস পালন, মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, করোনাকালীন খাদ্য ও চিকিৎসা সহায়তা, মাস্ক বিতরণ, শীতপ্রবণ অঞ্চলে কম্বল বিতরণ, পথশিশুদের মধ্যে নতুন পোশাক, সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীদের প্রত্যেককে এককালীন ১০ হাজার টাকা, মেধাবীদের বৃত্তি প্রদান, হিন্দু শিক্ষার্থীদের ধর্মীয় উৎসবে সহযোগিতা করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর