বৃত্তি দেবে বাংলাদেশের শিক্ষকদের মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়

সময় ট্রিবিউন | ৩ মার্চ ২০২৩, ০৪:৩৪

সংগৃহীত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ১০টি বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার জিয়ামেন ইউনিভার্সিটি।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ওয়াং রুইফাংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। 

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের উচ্চশিক্ষার অনেকগুলো ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ আছে। এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারলে দুদেশই উপকৃত হবে। এ ক্ষেত্রে ইউজিসি’র পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া একটি বিখ্যাত চীনা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বিদেশি ক্যাম্পাস ও মালয়েশিয়ার প্রথম চীনা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস।

সভায় ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রফেসর ওয়াং রুইফাং বলেন, ‘২০১৯ সালে ইউজিসি ও জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়ার মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় এই বৃত্তি দেয়া হচ্ছে। এই স্মারকের আওতায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে মেরিটাইম, মেরিন টেকনোলজি, ডিপ লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি ও মেকাট্রনিক্স বিষয়ে বৃত্তি দেয়া হবে। শিগগিরই এই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর