পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে তিন শিক্ষক গ্রেফতার

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:৩২

সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে তিন শিক্ষকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদেরকে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গনিতের খণ্ডকালীন শিক্ষক মো.তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম (২৭)।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে প্রশ্ন পত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেয়ার সময় তাদের তিন জনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। পরীক্ষা শেষে তাদেরকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর