নির্ধারিত তারিখে খুলছে না বিশ্ববিদ্যালয় ও হল

সময় ট্রিবিউন | ৫ মে ২০২১, ২২:৪৬

ফাইল ছবি

করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। একই সঙ্গে আগামী জুন থেকে শুরু হওয়া বিভিন্ন স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না।

বুধবার (৫ মে) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত উপাচার্য পরিষদের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আমাদের উপাচার্যদের মধ্যে বৈঠক হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত পূর্বে সিদ্ধান্ত বহাল রয়েছে।

তিনি বলেন, আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। লকডাউন বাড়ানোর পর আমাদের উপাচার্যদের মধ্যে পুনরায় বৈঠক হবে। তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। এছাড়া সরকারের সিদ্ধান্তের বিষয়টিও রয়েছে। লকডাউন পুনরায় বাড়ে কিনা সেটিও বিবেচনায় রয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা রয়েছে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলে দেওয়ার কথা।

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু হবে ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে থেকে। তার এক সপ্তাহ আগে ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে। তার আগে অবশ্যই করোনা টিকা নিতে হবে। হল খোলার আগেই আবাসিক শিক্ষার্থী, আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার ব্যবস্থা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর