আজও তালা ঝুলছে রাবি প্রশাসন ও সিনেট ভবনে

সময় ট্রিবিউন | ৩ মে ২০২১, ১৯:৫৪

ছবি: সংগৃহীত

গতকালের মতো আজ সোমবারও দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট এবং দুটি প্রশাসন ভবন তালাবদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, রাবি উপাচার্য যেন আর কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে জন্য তারা এই কঠোর অবস্থান নিয়েছেন।

গতকাল সকালে উপাচার্যের বাসভবনে ফাইনান্স কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভা স্থগিতের দাবিতে সকাল সাড়ে ৮টায় উপাচার্য ভবনের দরজায় তালা ঝুলিয়ে দেন নেতাকর্মীরা। এরপর দুটি প্রশাসন ভবন এবং সিনেট ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ‘অনিবার্য কারণে’ ফাইনান্স কমিটির সভা স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন জানান, বর্তমান উপাচার্য আগামী ৬ মে তার মেয়াদ শেষ করবেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে। মেয়াদের শেষ সময়ে যেন তিনি অতীতের মতো আর দুর্নীতি করতে না পারেন সে জন্য অবস্থান নেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, আন্দোলনকারীরা গত দিনের মতো আজও তালা ঝুলিয়ে রেখেছে। যদিও লকডাউনের কারণে প্রশাসনিক কিংবা সিনেট ভবনে অফিসিয়াল কোনো কাজ ছিল না, তবুও প্রশাসন চেষ্টা করছে যাতে তারা তালা খুলে দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর