শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিতের পর হল খুলবে ঢাবি

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ০১:৪৩

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ১৭ মে হল খোলার কথা ছিলো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী টিকা নিশ্চিত হওয়ার অন্তত চার সপ্তাহ পর হলে তোলা হবে শিক্ষার্থীদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি গতকাল বৃহস্পতিবার এক সভায় এই সিদ্ধান্ত নেয়।

এবিষয়ে উপ–উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে হওয়া সিদ্ধান্ত হলো পূর্বঘোষিত তারিখে (১৭ মে) হল খোলা হচ্ছে না। করোনা টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব লিংকে ৩০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। কিন্তু টিকা এখনো নিশ্চিত হয়নি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিস্থিতি ও শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত না হওয়ার প্রেক্ষাপট বিবেচনা করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি নতুন সিদ্ধান্তটি নিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা ও টিকা নিশ্চিতের পরই শিক্ষার্থীদের হলে তোলার উদ্যোগ নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর