বাজারে আসছে ৫০ টাকার স্বর্ণমুদ্রা

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০০:৩২

ছবিঃ সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের নতুন স্মারক স্বর্ণমুদ্রা মুদ্রণ করেছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই স্মারক স্বর্ণমুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে বিক্রি হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জা‌নানো হয়।৫০ টাকা অভিহিত মূল্যের ২৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো ডিজাইন ও ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা নির্মিত স্মারক স্বর্ণ মুদ্রাটির ওজন ১০ গ্রাম।

স্মারক স্বর্ণমুদ্রার সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চ, ১৯৭১ এর ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান 'পঞ্চাশ ৫০ টাকা' এবং প্রতিকৃতির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।

স্মারক মুদ্রার পেছন ভাগে ‘৫০’ এবং ‘০’ এর ভিতরে ‘বাংলাদেশ ব্যাংক’ এর মনোগ্রাম, মনোগ্রামের নিচে ‘১৯৭১-২০২১’ এবং উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ ও নিচে ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে। স্বর্ণ মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৬৬ হাজার টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর