রাজশাহীতে আমপাড়া ও বাজারজাত শুরু

বিজয় ঘোষ, রাজশাহী ব্যুরো | ৫ মে ২০২৩, ০০:৪০

ছবিঃ সংগৃহীত

আমের রাজধানী বলে খ্যাত রাজশাহী অঞ্চলের বৃহস্পতিবার থেকে আমপাড়া ও বাজারজাত করা শুরু হয়েছে। প্রশাসনের দেওয়া ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি আম কেনা-বেচা করা যাবে। তবে আম পরিপক্ব সম্পন্ন না হওয়ায় আরো ৮ থেকে ১০ দিন পর থেকে আম পুরোপুরি পাড়া ও বাজারজাত করা শুরু বলে জানান চাষীরা। আর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাবে বলে জানান কৃষি বিভাগ।

জানা গেছে, বছর ঘুরে আবার এলো মধু মাস। আর মধু মাস আসলেই মনে পড়ে যায়, আম খাওয়ার কথা। সেই আম স্বল্প পরিসরে গাছ থেকে নামানো এবং বাজারে বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী অঞ্চলে। তবে গত বছরের তুলনায় এই বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। সেই তুলনাই এবার আমের উৎপাদনও বাড়বে।

ইতিমধ্যে বুধবার রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়েছে।

‘ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, আজ ৪মে গুটি আম, ১৫ মে গোপালভোগ, ২০ মে লক্ষণভোগ বা লখনা ও রানিপছন্দ, ২৫ মে হিমসাগর বা ক্ষীরশাপাত, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন ফজলি, ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪, ১০ জুলাই থেকে গৌড়মতি আম এবং ২০ আগস্ট ইলামতি, আম গাছ থেকে পাড়া ও বাজারজাত করা করা যাবে। আর কাটিমন ও বারি আম-১১ সারা বছর
সংগ্রহ করা যাবে।

রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন জানান, গত বছর ২০২২ সালে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। আর আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। চলতি বছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

এ ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, ভোক্তাদের জন্য বিষমুক্ত বিশুদ্ধ আম নিশ্চিত করতে প্রতি বছরের মত এবারও আম ক্যালেন্ডার তৈরী করা হয়েছে। সে অনুযায়ী এই অঞ্চলের আমচাষী ও ব্যবসায়ীরা বাজার জাত করবে আম। কেউ অসাধু উপায়ে আম বাজারে আনার চেষ্টা করলে পুলিশকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর