মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ আটক ৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৮ এপ্রিল ২০২৪, ১৩:১২

ছবিঃ সংগৃহীত
মোবাইলে প্রেমের ফাঁদ ফেলে আনিসুর হক (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।

আটককৃতরা হলেন শহরের কান্দিপাড়ার দুলাল মিয়ার ছেলে শাকিল প্রকাশ লায়ন শাকিল (২৯), বিরাসারের মৃত শামছু মিয়ার ছেলে পান্না চৌধুরী (৩০), তার স্ত্রী জোনাকি ওরফে শিউলী(২৫), শিমরাইলকান্দি এলাকার জহিরুল হকের ছেলে এনামুল হক জুয়েল (৩০), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে জোনায়েদ (২৭), বাসুদেব ইউনিয়নের দেলোয়ার খলিফার ছেলে সৌরভ (২২), শিমরাইলকান্দির রেনু মিয়ার ছেলে সাইমন ইসলাম ওরফে রাজু শিকদার (২৫), কান্দিপাড়ার শাকিলের স্ত্রী হাবিবা আক্তার (২৯) ও কলেজপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এই চক্রটি নারীদের মাধ্যমে মোবাইলে প্রেমের ফাঁদ পেতে অপহরণসহ নানা অপকর্ম করে আসছিল। রোববার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আনিসুর হক নামের এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে শহরে নিয়ে আসে। তারপর তাকে অপহরণ করে টাকা দাবি করে। এই ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বহুতল ভবন ঘিরে ফেলে। সেখানে অভিযান চালিয়ে দুই নারী সহ অপহরণকারীদের আটক করা হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর