টিসিবির কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ২১ মার্চ ২০২২, ১৯:৫৫

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে টিসিবির মালামাল ক্রয়ে কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণের সময় এমন অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।

এ সময় তারা আরও বলেন, শুধু কার্ড লেখা বাবদ নয়, কার্ড পাইয়ে দিতে এক থেকে দুইশো টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, লেখা বাবদ দশ টাকা করে গ্রহণ করা হয়েছে। তবে কাউকে কার্ড পাইয়ে দিতে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অজানা।

ওই ইউনিয়নের ৯১১টি পরিবারের মাঝে টিসিবির কার্ডের জন্য তালিকা করে সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ। তবে তালিকা তৈরির দুদিন পর টিসিবির মালামাল বিতরণ করা হলেও তালিকা অনুযায়ী কার্ড হাতে পৌঁছাননি দায়িত্বরত চেয়ারম্যান ও সদস্যরা। ফলে পণ্যবঞ্চিত হয়েছেন কার্ডধারীদের অনেকে।

এ ছাড়া ইউপি সদস্য ইমান আলী সুবিধাভোগীদের কাছে কার্ড পাইয়ে দেওয়ার নাম করে এক থেকে দুইশো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন স্থানীয় জনতার কাছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

অন্যদিকে সংরক্ষিত ইউপি সদস্য মিন্না রাণী বলেন, চেয়ারম্যানের নির্দেশে কার্ড লেখা বাবদ সুবিধাভোগীদের কাছ থেকে দশ টাকা করে আদায় করা হয়।

ওই ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি লিজা বিশ্বাসসহ সুবিধাভোগীরা বলেন, ‘কার্ড লেখার নামে দশ থেকে পঞ্চাশ টাকা আর কার্ড পাইয়ে দিতে দুই থেকে তিনশো টাকা আদায় করেছে ইউপি সদস্যদের অনেকে। শুধু তাই নয়, কার্ড পাইয়ে দিতে অতিরিক্ত টাকা দিয়ে অনেকে পেয়েছেন নকল কার্ড। আমরা এর প্রতিবাদ জানাই। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। কারণ, সরকার বিনা মূল্যে কার্ড দিতে বলেছে। অথচ চেয়ারম্যান ও সদস্যরা টাকা ছাড়া কার্ড দেননি কাউকে।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বলেন, ‘দশ টাকার বেশি কারও কাছ থেকে আদায় করার কথা আমার জানা নেই। তবে প্রথম দিন সবার কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। আগামী দিনে তা সংশোধন হবে।’

আর সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. শামসুজ্জামান জানান, টিসিবির কার্ড প্রদানে সুবিধাভোগীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর