প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় জাবি ছাত্রলীগের বিক্ষোভ

মান্নান, জাবি প্রতিনিধি | ১০ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কটুক্তির প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর একটায় ঝাড়ু হাতে মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এসময় জাবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির পাঠাগার সম্পাদক মাহবুবুল হক রাফা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্ব দরবারে বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরছেন, তখন প্রাণের নেতৃত্ব কে নিয়ে আলালের এমন বক্তব্য বাংলাদেশকে অপমানের নামান্তর। তাকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে”। 

এসময় জাবি ছাত্রলীগ নেতা ৪২তম ব্যাচের শিক্ষার্থী মাহবুবুল হক রাফা, রতন বিশ্বাস, আক্তারুজ্জামান সোহেল, আজিজুর রহমান লিলু, নেজাম উদ্দিন চৌধুরী নিলয়, আকলিমা আক্তার এশা, মোঃ ইমরান হোসেন, আরিফুল আলম, শাহরিয়ার সৌমিক ও আমরিন তৃষা উপস্থিত ছিলেন। 

এছাড়াও ৪৩তম ব্যাচের ছাত্রলীগ নেতা তানজিলুল ইসলাম, আলম শেখ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আকাশ, আব্দুল্লাহ আল আজিম সৈকত এবং রাকিবুল হাসান শাওন, সুজন মাহমুদ, সাইফুল্লাহ সহ ১৬ হলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর