হাবিপ্রবির ডরমেটরি-২ হলে রিডিং রুম উদ্বোধন

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২৬ নভেম্বর ২০২১, ০০:২৪

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডরমিটরি-২ আবাসিক হলে চালু হলো রিডিং রুম।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রিডিং রুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধানচন্দ্র হালদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডরমিটরি-২ হলের হল সুপার অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ইমরান পারভেজ, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, ডরমেটরী ২ হলের সহকারী হল সুপার এবং অন্যান্য হলের হল সুপার ও সহকারী হল সুপারগণ।

ডরমিটরি-২ হলের সহকারী হল সুপার সহকারী অধ্যাপক মো. জুয়েল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম.কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তার অংশ হিসেবে তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা পালনে অঙ্গীকারবদ্ধ। সেই সঙ্গে তিনি উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেখানে যেন দক্ষ মানবসম্পদ তৈরি হয়ে তোমরা ছাত্ররাও অংশ নিতে পারো সেভাবেই তোমাদের তৈরি হতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই ডরমিটরি-২ হলের আবাসিক শিক্ষার্থীরা পৃথকভাবে রিডিং রুম তৈরি করে দেয়ার জন্য দাবি জানিয়ে আসছিল।অবশেষে রিডিং রুম চালু হওয়ায় সেখানে একসাথে ৮০ জন শিক্ষার্থী পড়ালেখা করতে পারবে বলে জানিয়েছে হল প্রশাসন। এছাড়াও শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ আবাসিক হয়ে গেলে রিডিং রুমটিকে ফ্রি ওয়াই-ফাই করে দেয়ার পরিকল্পনা করেছে হল প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর