ঢাবির 'চ' ইউনিটের ফল প্রকাশ

ঢাবি প্রতিনিধি | ১৫ নভেম্বর ২০২১, ০১:২১

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘চ’ ইউনিটে সাধারণ জ্ঞান পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১০ হাজার ৬৫ জন। এর মধ্যে পাস করেছেন মাত্র ২৫৮ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৯৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। আবেদন করেছিলেন ১৫ হাজার ৪৯৫ জন৷

চারুকলা অনুষদের অধীন অঙ্কন ও চিত্রায়ন, গ্রাফিক ডিজাইন, প্রিন্টমেকিং, প্রাচ্যকলা, মৃৎশিল্প, ভাস্কর্য, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগে ১৩৫টি আসন রয়েছে।

ভর্তি পরিক্ষায় প্রথম হয়েছেন ময়মনসিংহ মহিলা ক্যাডেট কলেজের শিক্ষার্থী কাবেরি আজাদ রেমি। দ্বিতীয় হয়েছেন সরকার নাজিমুদ্দিন কলেজের শিক্ষার্থী মারিয়ম মালিহা এবং তৃতীয় হয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদ হাসান নিপু।

যেভাবে ফলাফল জানা যাবে :

চ-ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি ছাত্র/ছাত্রী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়াও, আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU CHA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

ছাত্র / ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ :

(ক) পাশকৃত সকল ছাত্র/ছাত্রীদের আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর এর মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৬ নভেম্বর, ২০২১ হতে ২২ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর, ২০২১ হতে ২২ নভেম্বর, ২০২১ পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর