বশেমুরবিপ্রবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২১, ০৫:২৫

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বছর মেয়াদি ৪২ সদস্য বিশিষ্ট কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যান্যের মধ্যে আছেন সিনিয়র সহ সভাপতি পদে এইচ এম জাহিদ, সহ সভাপতি পদে হাবিবা ইসলাম, রফিকুল ইসলাম, কামাল হোসেন, আশরাফুল হক আশিক।

সাংগঠনিক সম্পাদক পদে মিনহাজুল আবেদিন জয়, অর্থ সম্পাদক পদে জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক পদে ফজলে রাব্বি এছাড়া প্রচার সম্পাদক পদে আছেন অনিক হোসেন।

নব নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর