বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০৯:১৬

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় সদস্যরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের হল রুমে। ছবি: সংগৃহীত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

২০১৮ সালের ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ওই বছরের ২০ নভেম্বর প্রথম উপাচার্য নিযুক্ত করার মাধ্যমে নগরীর চৌহাট্টা এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমা এলাকায় ৮০ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় তিন বছর পর নাম পরিবর্তন করা হচ্ছে।

জনসংযোগ দপ্তর জানায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রস্তাবটি সম্প্রতি জাতীয় সংসদে উপস্থাপন করেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ এ কে আব্দুল মোমেন নতুন নামকরণে সমর্থন জানিয়ে একটি আধা সরকারি পত্র (ডিও) দেন। তৃতীয় সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিন্ডিকেট সদস্যরা।

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী। এতে সাংসদ নুরুল ইসলাম নাহিদ, সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মুহাম্মদ আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ছয়েফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, আর টি এম ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা আহমদ আল-কবির, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সব সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের সাংসদ হাবিবুর রহমান গত ১৬ অক্টোবর জাতীয় সংসদে বক্তৃতায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রস্তাব তোলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর