সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঢাবিতে গণস্বাক্ষর ও চলচ্চিত্র প্রদর্শনী

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ০৫:৫০

ঢাবি টিএসসিতে প্রতিবাদ কর্মসূচি। ছবি: সংগৃহীত

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নিন্দা জানিয়ে 'রুখে দাও ধর্ম সন্ত্রাস' শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

শনিবার সকাল ১০টা থেকে টিএসসি প্রাঙ্গণে গণস্বাক্ষর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঘটনার ৩৪টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি।

বিকেল ৪টা থেকে প্রতিবাদ সমাবেশ এবং সন্ধ্যা ৬টা থেকে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন গানপোকা, বক্ররেখা, বুনোফুল গানের দল এবং নাঈম মাহমুদ ও লিসান।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে টিএসসি প্রাঙ্গণে রাত ৯টা থেকে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র 'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনী হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য ইতমাম ইসলাম বলেন, 'সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমরা সহিংসতার বর্বরতম রূপ দেখেছি। এ ধরনের কোনো ঘটনা আমরা ভবিষ্যতে দেখতে চাই না। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়াস থেকে আমরা আজকে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করেছি।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর