সদস্য নিচ্ছে ইবি তরুণ কলাম লেখক ফোরাম

ইবি প্রতিনিধি | ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭

ছবিঃ সংগৃহীত

সদস্য সংগ্রহ করছে তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া চলবে. আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নিবন্ধন লিংক- https://forms.gle/ne4HPkEthqDuZjbT8

সংগঠন সূত্র জানিয়েছে, তরুণ লেখকদের উদ্ভুদ্ধ ও লেখালেখি বিষয়ক যাবতীয় পরামর্শ দিয়ে যাচ্ছে সংগঠটি। তৃতীয় বারের মত সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে তারা। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া শেষে নির্ধারিত প্রক্রিয়ার নিবন্ধনকারীদের সদস্য হিসেবে মনোনীত করা হবে।

ফোরামের সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ বলেন, ‘যেসব তরুণ লেখক পত্রিকার পাতায় সমাজের অসঙ্গতি তুলে ধরতে চান কিন্তু প্লাটফর্ম পাচ্ছেন না, তাদের জন্য এই সংগঠনটি অন্যতম একটি প্লাটফর্ম। ফোরামের যাত্রা পরবর্তী সময়ে দেশের ১৭টি শাখার মধ্যে পরপর ২ বারের বর্ষসেরা শাখা হিসেবে নির্বাচিত হয় ইবি শাখা। নতুনদের লেখনীর নবধারায় এই অবস্থান ধরে রাখবে ইবি শাখা এমনটাই প্রত্যাশা করি।’

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর